মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ৭ম বারের মতো এমপি হয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
রোববার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
মৌলভীবাজার-০৪ (শ্রীমঙ্গল-কামালগঞ্জ) আসনে দুই উপজেলার মোট ১৬০ কেন্দ্রর ফলাফল অনুযায়ী ২লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ (নৌকা)।
তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিত হাসানি ৫ হাজার ৩৯০ ভোট পেয়েছেন এবং ইসলামি ঐক্যজোট প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছে ৫ হাজার ০৬৮ ভোট।
সময়ের আলো/এএ/