নসিমন-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ী ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার

2024-01-08T18:03:03+00:00
2024-01-08T18:03:03+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নসিমন-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৬:০৩ পিএম 
নসিমন-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ২
সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ী ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা মুগবেলাই গ্রামের সাইদুর রহমা (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৮)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ওয়াদুদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহ্সড়কের হামকুড়িয়া ৮নং ব্রিজ এলাকায় নসিমন গাড়ী ও একটি অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সাইদুর রহমান ও অজ্ঞাত পরিচয়ের অটোরিকশা যাত্রী এক মহিলা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নসিমন গাড়ীর চালক পালিয়ে যায়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন গাড়ী জব্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

সময়ের আলো/আরআই




  বিষয়:   নসিমন-অটোরিকশা সংঘর্ষ  চালক নিহত  তাড়াশ  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: