নতুন সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাস দমন করা: হানিফ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

সারাদেশ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নেই। ভ্রান্ত রাজনীতি ও

2024-01-08T18:28:54+00:00
2024-01-08T18:28:54+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নতুন সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাস দমন করা: হানিফ
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৬:২৮ পিএম 
নতুন সরকারের প্রথম কাজ হবে জঙ্গি ও সন্ত্রাস দমন করা: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নেই। ভ্রান্ত রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে এই দলটা সন্ত্রাসী ও জঙ্গি দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। আর যেকোনো সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড কঠোরভাবে দমন করাই হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা হয়েছে। নতুন সরকারের প্রথম কাজ হবে দেশের মধ্যে এ ধরনের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা। 

সোমবার (৮ জানুয়ারি) কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, এই নির্বাচন নিয়ে দেশি-বিদেশিদের মধ্যে অনেক মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এর বিরুদ্ধে অবস্থান নেয়ার চেষ্টা করা হয়েছিল এবং এর মূল কাজটি করেছিল বিএনপি-জামায়াত। 

তিনি আরো বলেন, গতকালের (৭ জানুয়ারি) নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী যা বলেন তিনি তা করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশি-বিদেশি আর কারোর কোন কিছু বলার থাকবে না। 

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  মাহবুবউল আলম হানিফ  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: