নির্বাচিত হয়েই নিজেই নিজের পোস্টার অপসারণ করছেন নাদেল

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

নিজের পোস্টার নিজেই অপসারণ করছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) নব-নির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম

2024-01-08T19:48:50+00:00
2024-01-08T19:48:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচিত হয়েই নিজেই নিজের পোস্টার অপসারণ করছেন নাদেল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৭:৪৮ পিএম 
নির্বাচিত হয়েই নিজেই নিজের পোস্টার অপসারণ করছেন নাদেল
নিজের পোস্টার নিজেই অপসারণ করছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া)  নব-নির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। নির্বাচিত হয়েই সোমবার (৮ জানুয়ারি) সকালে প্রথম দিন থেকেই প্লাস্টিকে মোড়ানো পোস্টার পরিবেশ দূষণ করবে বলে সেই পোস্টারগুলো নামিয়ে পুড়িয়ে ফেলছেন। নিজে উপস্থিত থেকেই কাজটি করছেন ও অব্যাহত রেখেছেন।

সাথে সাথে তিনি তার নিজ পোস্টার অপসারণ করলেন উপজেলার সকল নেতাকর্মী সমর্থকদের পোস্টার অপসারণের জন্য অনুরোধ করলেন।

সোমবার (৮ জানুয়ারি) তিনি কুলাউড়া শহরের সম্মুখে নিজের পোস্টার নামানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

প্রত্যক্ষদর্শী উছলাপাড়ার সাদেক মিয়া বলেন, যারায় পদে যায় তারাই পদে গিয়ে ভুলে যায় তার অবস্থান। জনগণের সেবাতো দু’রের কথা জনগণের পাশেই আসে না। কিন্তু নাদেল ভাইয়ের নির্বাচিত হয়েই পরিবেশ দূষণ রোদে যে উদ্যোগ নিয়েছেন তা মন ছুঁয়ে যায়।
 
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল আজ (সোমবার) এই প্রতিবেদককে বলেন, প্লাস্টিকে মোড়ানো পোস্টার পরিবেশ দূষণ করবে খুব বেশি। এগুলো যেমন পচবে না তেমনি নালায় পড়ে পানি যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সুন্দর শহর গঠনে আমার উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, যেহেতু নির্বাচন শেষ, তাই আমি নিজেই আমার কর্মীদের নিয়ে এসব পোস্টার অপসারণের কাজ করছি। আমি আমার পোস্টার খুলছি।
 
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন বলেন, পোস্টার কিন্তু উপজেলার সৌন্দর্য্য বৃদ্ধি করে না। যদিওবা প্রচারণার ২১ দিনে পুরো উপজেলা পোস্টারময় হয়ে যায়। পরে এগুলো বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নির্বাচনের পর এগুলোর কেউ খবর রাখে না। কিন্তু নব-নির্বাচিত সংসদ সদস্য পোস্টারগুলো নামানোর যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য উনি বাহবা পেতেই পারেন। কারণ এমন কেউ করে না।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পোস্টার অপসারণ  মৌলভীবাজার-২ আসন  সংসদ সদস্য  শফিউল আলম চৌধুরী নাদেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: