পাবনায় শীতার্তদের কম্বল বিতরণ করল সেনাবাহিনী

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ১১ আর্টিলারি ব্রিগেডের অধীনে ৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১১

2024-01-09T17:34:12+00:00
2024-01-09T17:34:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় শীতার্তদের কম্বল বিতরণ করল সেনাবাহিনী
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৫:৩৪ পিএম 
পাবনায় শীতার্তদের কম্বল বিতরণ করল সেনাবাহিনী
পাবনায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ১১ আর্টিলারি ব্রিগেডের অধীনে ৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১১ স্বয়ংচালিত রেজিমেন্ট আর্টিলারি দোগাছি ইউনিয়নের চর-কোষাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সিরাজগঞ্জের সাগরগঞ্জ উপজেলার খোশবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ৮০০টি কম্বল বিতরণ করা হয়।

সেনাপ্রধানের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ উপলক্ষে পাবনা জেলার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল সুফি আতাউর রহমান, এনডিসি, পিএসসি, কমান্ডার ১১ আর্টিলারি ব্রিগেড।

এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেন, পিএসসি, জি, ক্যাপ্টেন ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল মোক্তাদির রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পিএসসি, জি, ক্যাপ্টেন ১১ সেলফ গ্রুপ রেজিমেন্ট আর্টিলারির উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনীর এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  সেনাবাহিনী  পাবনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: