ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।বুধবার (১০ জানুয়ারি) রাতে হামলাকারীরা

2024-01-11T22:13:08+00:00
2024-01-11T22:13:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ১০:১৩ পিএম 
ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা
ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জানুয়ারি) রাতে হামলাকারীরা সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জস্থ বেলালের গ্রামের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন অভিযোগ করেছেন। এসময় বাড়িতে থাকা নারীরা আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল পরিবার নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে তার মা-বোন থাকেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বোমা ফাটিয়ে মূল ফটক ভাঙচুর করেছে।

স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন অভিযোগ করেন, সরকার দলীয় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বেচ্ছাসেবক দল নেতা  হামলা  ভাঙচুর  ফেনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: