নাতিকে মারধর, খবর শুনে দাদির মৃত্যু

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে গরু বিক্রিকে কেন্দ্র করে একজনকে জখম করা হয়েছে। এদিকে নাতির জখমের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা

2024-01-12T17:24:42+00:00
2024-01-12T17:24:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নাতিকে মারধর, খবর শুনে দাদির মৃত্যু
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৫:২৪ পিএম 
নাতিকে মারধর, খবর শুনে দাদির মৃত্যু
মুন্সীগঞ্জ সিরাজদিখানে গরু বিক্রিকে কেন্দ্র করে একজনকে জখম করা হয়েছে। এদিকে নাতির জখমের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদি বেকুলা মন্ডল (৮০)। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটী দামবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

গুরুতর আহত আকাশ মন্ডল (২৫) ওই গ্রামের মৃত দ্রুব মন্ডলের ছেলে। মৃত বৃদ্ধা বেকুলা মন্ডল আকাশ মন্ডলের দাদি।

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ফকরুল হাসান ফারুক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সারে ১১ টায় গরু বিক্রির বিষয় নিয়ে আকাশ মন্ডলকে কোপালে এলাকার লোকজন ব্রজেরহাটী দামবাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় আকাশ মন্ডলকে উদ্ধার করে এলাকাবাসী। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা স্যার সলিমোল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আকাশ মন্ডলকে নেওয়া হলে স্বজনদের কান্নাকাটি শুনে আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বৃদ্ধা অসুস্থ দাদি বেকুলা।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই মিশৃর বিরুদ্ধে মামলা করা হয়েছে করা হয়েছে। অভিযুক্ত মিশুসহ দু’জনকে আটক করা হয়েছে।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   গ্রামীণ ব্যাংকে ডাকাতি  ডাকাত আটক  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: