রংপুর নগরীর পরশুরাম থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল বাজারের চিলের ঝাড় নামক এলাকা থেকে একটি মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাকা রাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সময়ের আলো/আরআই