বাবার বাড়িতে মানসিক প্রতিবন্ধী নারীর আত্মহত্যা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বিধবা নারী আত্মহত্যা করে। পুলিশ আত্মহত্যা করা ওই বিধবা নারীর

2024-01-12T21:36:54+00:00
2024-01-12T21:36:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বাবার বাড়িতে মানসিক প্রতিবন্ধী নারীর আত্মহত্যা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৯:৩৬ পিএম 
বাবার বাড়িতে মানসিক প্রতিবন্ধী নারীর আত্মহত্যা
ভোলার মনপুরায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধী এক বিধবা নারী আত্মহত্যা করে। পুলিশ আত্মহত্যা করা ওই বিধবা নারীর মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের উত্তর সোনারচর ১ নং ওয়ার্ডের বাসিন্দা কালুদা রঞ্জন দাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

আত্মহত্যা করা বিধবা নারী হলেন- রিনা বালা দাস (৪৭)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উত্তর সোনার চর গ্রামের বাসিন্দা কালুদা রঞ্জন দাসের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে শাড়ি গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মেয়েটির মানসিক সমস্যার কারণে স্বামী তালাক দেয়। এরপর থেকে মেয়ে আমার বাড়ি থাকে। চিকিৎসার পরও ভালো হয়নি। এর আগেও অনেকবার সে আত্মহত্যা করতে চেষ্টা চালায়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মানসিক প্রতিবন্ধী এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মানসিক প্রতিবন্ধী  নারীর আত্মহত্যা  মনপুরা  ভোলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: