বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন নব-নির্বাচিত এমপি নাদেল

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসন থেকে নির্বাচন হয়ে শপথ গ্রহণ পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

2024-01-12T21:59:38+00:00
2024-01-12T21:59:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন নব-নির্বাচিত এমপি নাদেল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৯:৫৯ পিএম 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন নব-নির্বাচিত এমপি নাদেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসন থেকে নির্বাচন হয়ে শপথ গ্রহণ পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে কুলাউড়া উপজেলা পরিষদ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। 

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন। 

এ সময় উপস্থিত কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি অরবিন্দ ঘোষ, সিএম জয়নাল আবেদীন, কামাল হাসান, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ও  কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মওদুদ হোসেন, বদরুল ইসলাম বদর, জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান, মোসাদ্দেক আহমেদ নোমান, খোরশেদ আহমদ সুইট, কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  মৌলভীবাজার-২ আসন  শফিউল আলম চৌধুরী নাদেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: