চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ

2024-01-13T16:20:43+00:00
2024-01-13T16:20:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৪:২০ পিএম 
কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুর স্বজনদের আহাজারি । ছবি: সময়ের আলো

কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুর স্বজনদের আহাজারি । ছবি: সময়ের আলো

চাঁদপুরের কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।

স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সকলের অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি করে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পানিতে ডুবে  দুই ভাইয়ের মৃত্যু  কচুয়া  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: