দিনদুপুরে ৭৫ ভরি স্বর্ণ চুরি, উদ্ধার হয়নি ৩ দিনেও

ফেনী প্রতিনিধি

সারাদেশ

প্রকাশ্য দিবালোকে ফেনীতে ৮২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা চুরির ঘটনার রহস্য

2024-01-13T20:39:53+00:00
2024-01-13T20:39:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনদুপুরে ৭৫ ভরি স্বর্ণ চুরি, উদ্ধার হয়নি ৩ দিনেও
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:৩৯ পিএম 
দিনদুপুরে ৭৫ ভরি স্বর্ণ চুরি, উদ্ধার হয়নি ৩ দিনেও
প্রকাশ্য দিবালোকে ফেনীতে ৮২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা চুরির ঘটনার রহস্য উদঘাটন ও চোরাইমাল উদ্ধার হয়নি। ঘটনার ৩ দিনেও অগ্রগতি না থাকায় আতঙ্কে দিন কাটছে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ দোকানীদের।

সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই বাজারের আলাদিন জুয়েলার্সের চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা ও ৮২ লাখ ৫০ টাকা মূল্যের ৭৫ ভরি চুরির ঘটনা ঘটেছে। ঘটনার ৩ দিনেও চুরির মালামাল উদ্ধার কিংবা জড়িতরা ধরা পড়েনি। ফলে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

দোকান মালিক আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের খাবার খেতে বাড়ি যাই। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি অন্তত ৭৫ ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা করে নিয়ে গেছে চোরেরা। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানিয়েছি। কিন্তু ৩ দিনেও স্বর্ণগুলো উদ্ধার হয়নি। এ ঘটনার পর থেকে আমরা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে আছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. রেজোয়ানুল ইসলাম জানান, ম্যানুয়াল সোর্স ও প্রযুক্তিগত বিষয়ের মাধ্যমে ঘটনাটি গুরুত্বের সহিত তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই অপরাধীরা আইনের আওতায় এসে যাবে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দুই জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙেছে, একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করার দৃশ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

সময়ের আলো/আরআই




  বিষয়:   স্বর্ণালংকার লুট  ফেনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: