গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

গাছ থেকে পড়ে সীতাকুণ্ডে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম

2024-01-13T22:04:59+00:00
2024-01-13T22:04:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১০:০৪ পিএম 
গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের
গাছ থেকে পড়ে সীতাকুণ্ডে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম একই এলাকার মো. কেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫০) পাশের বাড়ির একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ডা. নুর উদ্দির রাশেদ বলেন, গাছ থেকে পড়ে গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলেই মারা গেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু  সীতাকুণ্ড  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: