কাঁচি মার্কা সমর্থন করায় দম্পতির ওপর হামলা, বর্ণনা দিয়ে কাঁদলেন শিউলি

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনে বিজয়ী প্রার্থী সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি মার্কার সমর্থন করায় গজারিয়ায় এক দম্পতির ওপর হামলার

2024-01-13T22:52:25+00:00
2024-01-13T22:52:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কাঁচি মার্কা সমর্থন করায় দম্পতির ওপর হামলা, বর্ণনা দিয়ে কাঁদলেন শিউলি
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১০:৫২ পিএম 
কাঁচি মার্কা সমর্থন করায় দম্পতির ওপর হামলা, বর্ণনা দিয়ে কাঁদলেন শিউলি
মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনে বিজয়ী প্রার্থী সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি মার্কার সমর্থন করায় গজারিয়ায় এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের লোকজনের বিরুদ্ধে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে হামলার বর্ণনা দিয়ে কাঁদলেন বিজয়ী প্রার্থীর সমর্থক শিউলি বেগম। এসময় তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন। এর আগে গেল সোমবার উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি গ্রামে এ দম্পতি হামলার শিকার হন।

শিউলি বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী মোহন মিয়া সহজ সরল প্রকৃতির। একটি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করেন। কাঁচি মার্কায় সমর্থন করায় নির্বাচনের পাঁচদিন আগ থেকে নৌকার সর্মথক একই এলাকার শিহাব, মমিন, ওমর তাদের হুমকি-ধমকি দিতো। তারা বলতো নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে পারবি না। সেদিন বিকালে আমার স্বামী কারখানা থেকে কাজ শেষ করে বাড়িতে আসা মাত্রই শিহাব, মমিন, ওমরসহ ১০ থেকে ১৫ জন নৌকার সমর্থকরা লাঠি সোঁটা নিয়ে ঘরের ভেতরে ঢোকে। এরপর চলতে থাকে এলোপাথাড়ি কিল ঘুষি। এসময় তারা তাদের বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে কেটে ফেলে।

ওই দিন ভুক্তভোগীদের চিৎকার শুনে কয়েকজন প্রতিবেশী এগিয়ে এলেও সন্ত্রাসীদের হুমকিতে কেউ প্রতিরোধ গড়ে তোলার সাহস পাননি। কাঁচি মার্কা বিজয় হওয়ার পরেও এখনো  নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের লোকজন তাদের হুমকি ধমকি দিচ্ছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে নৌকার সর্মথক শিহাব বলেন, তারা নিজেদের ঘর নিজেরা কুপিয়ে আমাদের নাম দিচ্ছে। আমাদের কোন লোক এ ঘটনার সাথে জড়িত না।

এবিষয়ে মনারকান্দি গ্রামের কাঁচির সমর্থক ও বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন বলেন, কাঁচি মার্কায় সমর্থন করায় এ দম্পতির উপর হামলা করেছে নৌকার লোকজন। পরাজিত হওয়ার পরেও এরা এরা কাঁচির লোকজনকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সংসদ নির্বাচন  মুন্সীগঞ্জ-৩ আসন  দম্পতির ওপর হামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: