প্রধানমন্ত্রীকে রাসিক মেয়রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর

2024-01-16T16:05:25+00:00
2024-01-16T20:41:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীকে রাসিক মেয়রের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৪:০৫ পিএম  আপডেট: ১৬.০১.২০২৪ ৮:৪১ পিএম
প্রধানমন্ত্রীকে রাসিক মেয়রের অভিনন্দন
রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র খায়রুজ্জামান লিটন। এসময় সঙ্গে ছিলেন মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র ও মেয়রপত্নী।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   প্রধানমন্ত্রী-শেখ হাসিনা  রাসিক মেয়র-খায়রুজ্জামান লিটন  সৌজন্য সাক্ষাৎ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: