জীবনের বাকি সময় মতলববাসীর খেদমত করে যাবো: মায়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,

2024-01-19T22:46:16+00:00
2024-01-19T23:11:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জীবনের বাকি সময় মতলববাসীর খেদমত করে যাবো: মায়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ১০:৪৬ পিএম  আপডেট: ১৯.০১.২০২৪ ১১:১১ পিএম
জীবনের বাকি সময় মতলববাসীর খেদমত করে যাবো: মায়া চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, মতলববাসীর ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। তারা আমাকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। দুইবার মন্ত্রী ছিলাম। তখন মতলবে ব্যাপক উন্নয়ন করেছি।  

তিনি বলেন, আমার দায়িত্ব থেকেই উন্নয়ন করে যাবো। জীবনের বাকিটা সময় মতলববাসীর খেদমত করে যাবো।

শুক্রবার (১৯ জানুয়ারি) জুম্মা বাদ মতলব উত্তর উপজেলার আবুরকান্দিতে মরহুম আতাউর রহমান সিআইপি'র কবর জিয়ারত শেষে পারিবারিক দাওয়াত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, বিশিষ্ট শিল্পপতি মজিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার প্রমুখ।

সময়ের আলো/আরআই




  বিষয়:   মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  মতলব  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: