কুমিল্লার তিতাসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর ঈদগাহ মাঠে বিবাহিত বনাম অবিবাহিত কাবাডি ফ্রিজ কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন মুন্সি, ইলিয়টগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. কবির শিকদার, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নুরনবী সরকার প্রমুখ।
খেলায় বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অবিবাহিত দল।
সময়ের আলো/এএ/