গাড়িতে নয়, পায়ে হেটে বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিব: ব্যারিস্টার সুমন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তা হয়ে হাসপাতাল যেন অস্বাস্থ্যকর অবস্থায় না

2024-01-20T17:24:36+00:00
2024-01-20T17:24:36+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
গাড়িতে নয়, পায়ে হেটে বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিব: ব্যারিস্টার সুমন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৫:২৪ পিএম 
গাড়িতে নয়, পায়ে হেটে বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিব: ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তা হয়ে হাসপাতাল যেন অস্বাস্থ্যকর অবস্থায় না থাকে। তিন মাসের মধ্যে মাধবপুর উপজেলা হাসপাতালকে নতুন রূপে দেখতে চাই। কোন সেবা গ্রহীতার অভিযোগ শুনতে চাইনা।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমার ব্যক্তিগত অপছন্দের কোন লোক নেই। আমার কোন লোক থানায় গিয়ে তদবির করবে না। আমি হয়ত মাঝে মধ্যে থানায় গিয়ে খোঁজ নিতে পারি আমার উপজেলা কেমন আছে। আমি গাড়ি নয়, আমি পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিব। প্রতিটি পাড়া মহল্লা আমার পরিচিত।

তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকা কালীন সময়ে আমার অর্ধেক সময় চলে যাবে সচিবালয়ে শুধু তদবির করতে। কারণ আমি জনগণকে কথা দিয়েছি আমি উন্নয়ন করব, আমি পরিবর্তন করব। এই এলাকায় মন্ত্রী থাকার পরও যে কাজগুলো হয় নাই আমি সেই কাজগুলো করতে চাই।

মাদক প্রসঙ্গে সুমন বলেন, ধর্মঘর ইউনিয়নে নাকি মাদকের কারবার নাকি বেশি চলে। আজকের পর থেকে আমি আর একথা শুনতে চাই না।

এ সময় তিনি কৃষি বিভাগকে উদ্দেশ্য করে বলেন, পরিপত্র ছাড়া কোন ধরণের কাঠের গাছ লাগানো যাবে না। লাগানো মানে হচ্ছে একটা হরিলুট। দুই তিন বছর পরে কাটা হয়, এরপর এগুলা শেষ হয়ে যায়। এখন থেকে সরকারি পরিপত্রের পরে শুধু ফলের গাছ লাগাবেন। যাতে করে ভবিষ্যতে প্রতিটি মানুষের জন্য কাজে লাগে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে এম ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক মেয়র শাহ মো. মুসলিম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হবিগঞ্জ-৪ আসন  নব-নির্বাচিত সংসদ সদস্য  ব্যারিস্টার সুমন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: