নির্দিষ্ট কোনো দলের নয়, আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন,আমি যেদিন থেকে শপথ গ্রহণ করেছি, সেদিন থেকে নির্দিষ্ট কোনো দলের

2024-01-20T19:46:38+00:00
2024-01-20T19:46:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নির্দিষ্ট কোনো দলের নয়, আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৭:৪৬ পিএম 
নির্দিষ্ট কোনো দলের নয়, আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি যেদিন থেকে শপথ গ্রহণ করেছি, সেদিন থেকে নির্দিষ্ট কোনো দলের নই, কোনো সংগঠনের নই, কোনো ব্যক্তির নই। আমি সিংড়ার ৫ লাখ মানুষের প্রতিনিধি। আমার এ সিংড়ার প্রতিটি পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে সৎ, নিষ্ঠাবান, জনদরদী সাংগঠনিক ব্যক্তিদের ঢেলে সাজাতে চাই। সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে স্মার্ট সিংড়া বিনির্মাণ করতে চাই।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সমাজের আয়োজনে অ্যাড. জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত ও তৃতীয় বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর, খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। যার জাল আছে সে তার জলাতে ন্যায্য অধিকার পাবে। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সৌঁতিজাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধ সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করব। চলনবিল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। যারা নদী-খালে অবৈধভাবে বাঁধ সৃষ্টি করবে তাদের কঠোরভাবে নির্মূল করা হবে। চলনবিলে কেউ যদি অবৈধভাবে বাধা প্রয়োগ করবে তাকে আমরা নিমূর্ল করবে ইনশাআল্লাহ।

পলক বলেন, কারও জমি কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে।

পলক আরও বলেন, আমরা চলনবিল সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করব। আমার সিংড়ার অসহায় গরিব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয় সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দফতরে চাকরির ব্যবস্থা করব।

সংবর্ধনা অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: