রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে আতঙ্ক

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে এবার সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে প্রায় ২ ঘণ্টা ব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে খবর

2024-01-20T21:18:04+00:00
2024-01-20T21:46:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে আতঙ্ক
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৯:১৮ পিএম  আপডেট: ২০.০১.২০২৪ ৯:৪৬ পিএম
রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে আতঙ্ক
পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে এবার সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে প্রায় ২ ঘণ্টা ব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার সকালে (২০ জানুয়ারি) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউপি'র দুর্গম খুধুমছড়ায় এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশসহ নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, থেমে থেমে দীর্ঘ সময় ধরে পাহাড়ি উপজাতি সন্ত্রাসী দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ পার্টি নামে সমধিক পরিচিত মারমা ন্যাশনাল পার্টি (এমএনপি)'র সশস্ত্র গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, শনিবার (২০ জানুয়ারি) সকালে দুর্গম খুধুমছড়া এলাকায় সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলির খবর খবর শুনেছি। এখনো (শনিবার সন্ধ্যা) পর্যন্ত হতাহতের কোন খবর নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেছে। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

জানা যায়, গত সপ্তাহের বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যানকে অপহরণের পর একদিন পর ছেড়ে দেয় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়াও গতমাসের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ব্রাশ ফায়ারের মত সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রুপের সম্মুখ বন্দুক যুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসীত) সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মী নিহত হন।

সময়ের আলো/আরআই




  বিষয়:   পাহাড়ি গ্রুপের বন্ধুক যুদ্ধ  রাঙামাটি  থমথমে অবস্থা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: