ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকোমোটিভ ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।শনিবার (২০ জানুয়ারি) রাতে

2024-01-21T11:38:50+00:00
2024-01-21T11:38:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারি নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ১১:৩৮ এএম 
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকোমোটিভ ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাতে রেলওয়ে কলোনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলি (কার্য্য) এর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।

রবিবার সকালে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার জানান, আশুগঞ্জ থেকে আসা লোকোমোটিভে ইঞ্জিন আখাউড়ায় রেলস্টেশন অতিক্রম করার সময় রেলওয়ে কলোনী এলাকায় রবিউল রেললাইন পার হওয়ার সময় ঘটনাস্থলেই কাটা পড়ে সে মারা যায়।

পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: