কুড়িগ্রামে সড়কে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজের উপর তিন

2024-01-21T19:05:54+00:00
2024-01-21T19:05:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সড়কে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:০৫ পিএম 
ভটভটির সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল । ছবি: সময়ের আলো

ভটভটির সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল । ছবি: সময়ের আলো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজের উপর তিন চাক্কার ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) এবং তার ছেলে বিপ্লব (২৫)।

স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৯টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে বাবা-ছেলে একটি মোটরসাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফিরছিল। পথে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা সেতুর উপর পৌঁছে একটি তিন চাক্কার নম্বর প্লেট ও রেজিঃ বিহীন ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ওই ভটভটির চালক ও হেলপার আহত হলেও তারা কৌশলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনায় মৃত দু’জন সম্পর্কে বাবা-ছেলে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আরআই




  বিষয়:   সড়ক দুর্ঘটনা  বাবা-ছেলের মৃত্যু  মর্মান্তিক মৃত্যু  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: