ফেরি ডুবির ৫ দিন পর আরও একটি ট্রাক উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করেছে। রোববার (২১ জানুয়ারি) বেলা তিনটার দিকে

2024-01-21T20:18:25+00:00
2024-01-21T20:18:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ফেরি ডুবির ৫ দিন পর আরও একটি ট্রাক উদ্ধার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৮:১৮ পিএম 
ফেরি ডুবির ৫ দিন পর আরও একটি ট্রাক উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করেছে। রোববার (২১ জানুয়ারি) বেলা তিনটার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে নদী থেকে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটে আনা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিক আপ ভ্যান উদ্ধার করা হলো। তবে এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের (৪৫) সন্ধান এখনো মেলেনি। এ ছাড়া ফেরিটিও উদ্ধার হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধার এবং নিখোঁজ ইঞ্জিন মাস্টারের খোঁজে কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। তবে এ ঘটনায় নিখোঁজ হন হুমায়ুন কবির।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্র জানায়, গত বুধবার বিকেলে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে মালবাহী একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান এবং বৃহস্পতিবার অপর একটি ট্রাক উদ্ধার করা হয়। এরপর আজ একটি ট্রাক উদ্ধার হয়।

গত শুক্রবার দুপুরে ফেরি রজনীগন্ধা উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আনা হয়। এর পর থেকে বিআইডব্লিউটিএ ও নৌবাহিনীর ডুবুরি দল ফেরিটির নিচে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটিকে হালকা করার অভিযান চালায় এবং ফেরির তলদেশে শক্তিশালী রশি বাঁধার চেষ্টা করে। তবে নদীতে স্রোত ও শীতের কারণে এ কাজে সফলতা আসেনি। আজও ফেরিটিকে উদ্ধারে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটি হালকা করার চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজ ‘ঝিনাই-১’ আনার পরিকল্পনা করে। তবে আজ দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়ায় এসে পৌঁছায়নি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রজনীগন্ধা ফেরি ডুবি  ট্রাক উদ্ধার  গোয়ালন্দ  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: