আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই: শাহজাহান ওমর

ঝালকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম (এমপি) বলেছেন, আমি প্রধানমদন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তার

2024-01-22T16:17:21+00:00
2024-01-22T17:48:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই: শাহজাহান ওমর
ঝালকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:১৭ পিএম  আপডেট: ২২.০১.২০২৪ ৫:৪৮ পিএম
আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই: শাহজাহান ওমর
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম (এমপি) বলেছেন, আমি প্রধানমদন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তার তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালর ১৫ আগস্ট শহীদ হয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন এবং আমি তার দল থেকে নির্বাচন করে বিজয় অর্জন করছি। 

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্রথম এলাকায় এসে তিনি বলেন, কাঠালিয়া এবং রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত, আমি সবাইকে চিনি এবং জানি। ১৯৭১ সাল থেকে আমি এলাকায় আসা যাওয়া করি কাজেই আমি নবনির্বাচিত নই। 

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজলা পরিষদ আয়োজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২টায় সংবর্ধণায় অংশ নেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন ও শুভেচ্ছা জানান।

সংবর্ধনায় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার। 

এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কমচারিদের সাথে ও উপজেলার মুক্তিযাদ্ধাদের সাথে মতবিনিময় করেন শাহজাহান ওমর।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: