মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, আহত-২

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত দুই অটোরিক্সার যাত্রীকে

2024-01-22T16:43:39+00:00
2024-01-22T16:43:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, আহত-২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:৪৩ পিএম 
মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, আহত-২
ময়মনসিংহের মুক্তাগাছায় সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত দুই অটোরিক্সার যাত্রীকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার ভোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার শিশুকন্যা আদিবা (৩), অটো চালক মৃণাল (৬৫)। 

মুক্তাগাছার থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় দুপুর পৌণে ২টায় মুক্তাগাছাগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক ও অটোরিক্সা দুমড়ে-মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার চালক মৃণাল এবং মা-মেয়ে মারা যায়। 

পরে স্থানীয় জনগন ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এসময় ওই সড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: