মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আপ্লুত নব-নির্বাচিত সাংসদ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ায় আবেগে আপ্লুত হয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার। মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে

2024-01-22T17:01:32+00:00
2024-01-22T17:01:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আপ্লুত নব-নির্বাচিত সাংসদ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৫:০১ পিএম 
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আপ্লুত নব-নির্বাচিত সাংসদ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ায় আবেগে আপ্লুত হয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার। মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয়ে নির্বাচিত প্রথম সংসদ সদস্য মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, এমপি হিসেবে আমি আপনাদের অভিভাবক নই, আমি আপনাদের কাজের লোক হিসেবে থাকতে চাই। এই প্রথম মুক্তিযোদ্ধারা সংবধ্বর্ধিত করলেন নব-নির্বাচিত সংসদকে।

সোমবার (২২ জানুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা, জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।

সময়ের আলো/আরআই




  বিষয়:   মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  নব-নির্বাচিত সাংসদ  আব্দুল মালেক সরকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: