পদ্মায় ফেরি ডুবি: ৬ দিন পর সহকারী চালকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ইউটিলিটি রজনীগন্ধা ডুবির ৬ দিনের মাথায় নিখোঁজ ফেরির সহকারী চালক হুমায়ুন কবিরের (৪৫) মরদেহ উদ্ধার

2024-01-22T18:02:56+00:00
2024-01-22T18:02:56+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মায় ফেরি ডুবি: ৬ দিন পর সহকারী চালকের মরদেহ উদ্ধার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৬:০২ পিএম 
পাটুরিয়া ৫ নম্বর ঘাটে রজনীগন্ধা ফেরি ডুবিতে নিখোঁজ ফেরির সহকারী চালকের মরদেহ উদ্ধার। ইনসেটে হুমায়ুন কবির । ছবি: প্রতিনিধি

পাটুরিয়া ৫ নম্বর ঘাটে রজনীগন্ধা ফেরি ডুবিতে নিখোঁজ ফেরির সহকারী চালকের মরদেহ উদ্ধার। ইনসেটে হুমায়ুন কবির । ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ইউটিলিটি রজনীগন্ধা ডুবির ৬ দিনের মাথায় নিখোঁজ ফেরির সহকারী চালক হুমায়ুন কবিরের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) হরিরামপুর উপজেলা জেলার পদ্মা নদীর মান্দ্রাখোলা পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

হরিরামপুর থানার ওসি শাহ নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাহাদুরাবাদ পয়েন্টে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পাটুরিয়া নৌ-থানার ওসি মিজানুর রহমান জানান, ফেরির সহকারী চালক হুমায়ুন কবিরের মরদেহ হরিরামপুরের মান্দ্রাখোলা পয়েন্টের সিএমবি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ঘাট এলাকায় আনার প্রক্রিয়া চলছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে হরিরামপুর থানা পুলিশ। আমাদের বিআইডব্লিউটিসির লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করেছে। এখন লাশ নিয়ে আসার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি পদ্মার পাটুরিয়া ফেরিঘাটের অদূরে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ঘটনার দিন থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পদ্মায় ফেরি ডুবি  চালকের মরদেহ উদ্ধার  পাটুরিয়া ফেরি ঘাটে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: