পাবনায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক, ১৩ বাইক উদ্ধার

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ

2024-01-22T22:54:52+00:00
2024-01-22T22:54:52+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক, ১৩ বাইক উদ্ধার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১০:৫৪ পিএম 
পাবনায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক, ১৩ বাইক উদ্ধার
পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩টি চোরাই মোটর সাইকেল।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে অভিযানের বিষয় নিয়ে পাবনা সদর থানায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এসময় পাবনা সদর থানার দায়িত্বরত সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

আটকৃকতরা হলেন- পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন (২৬) ও একই এলাকার সাব্বির হোসেন (২৩)।

পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার (২১ জানুয়ারি) রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে ও দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় দুই জনের কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার পলাতক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (সোমবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়ে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটকসহ তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতি মধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাই মালামালসহ চোরচক্রের সদস্যদের বেশ কিছু সদস্যদের আটক করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের আলোকে তাদের ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। সবাইকে আইনগত ভাব মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্র  আটক  বাইক উদ্ধার  পাবনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: