পদ্মায় ফেরি ডুবির সপ্তম দিনে আরেকটি ট্রাক উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি ডুবির ঘটনার সপ্তম দিনেও উদ্ধার কাজ চলছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে

2024-01-23T17:36:52+00:00
2024-01-23T17:36:52+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মায় ফেরি ডুবির সপ্তম দিনে আরেকটি ট্রাক উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৫:৩৬ পিএম 
পদ্মায় ফেরি ডুবির সপ্তম দিনে আরেকটি ট্রাক উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি ডুবির ঘটনার সপ্তম দিনেও উদ্ধার কাজ চলছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে ডুবে যাওয়া আরেকটি ট্রাক উদ্ধার করে। 

এখন পর্যন্ত মোট ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ বাহিনীর মোট ৩টি টিম উদ্ধার কাজ পরিচালনা করে। 

বিআইডাব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, সোমবার (২২ জানুয়ারি) দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ আরেকটি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ট্রাক উদ্ধার করা হবে। মোট ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মো.আ.হামিদ মিয়া জানান, ৯টি ট্রাকের মধ্যে এখন পর্যন্ত ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কাজ চলমান আছে।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টার দিকে পাথুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে ইউটিলিটি রজনীগন্ধা ফেরিটি ঘন-কুয়াশার কারণে নোঙর অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হলেও সোমবার ফেরির সহকারি মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: