নওগাঁয় নেসকোর পিচরেট কর্মচারিদের কর্মবিরতি

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

গত ১৫ জানুয়ারি থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারিরা (মিটার রিডার) কর্মবিরতি পালন

2024-01-24T18:58:08+00:00
2024-01-24T18:58:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় নেসকোর পিচরেট কর্মচারিদের কর্মবিরতি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৬:৫৮ পিএম 
নওগাঁয় নেসকোর পিচরেট কর্মচারিদের কর্মবিরতি
গত ১৫ জানুয়ারি থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারিরা (মিটার রিডার) কর্মবিরতি পালন করছে। তাদের দাবি নেসকোর এমডি মহোদয় পিচরেট কর্মচারিদের চাকরি স্থায়ীকরণের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন না করে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নওগাঁর কাঁঠালতলী নেসকোর আন্ঞ্চলিক কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারি ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি সভার আয়োজন করে। যেখানে বিভিন্ন জেলার প্রতিনিধি ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। কর্মবিরতি সভার সভাপতিত্ব করেন নওগাঁর কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। 

বক্তরা বলেন, সরকার যেখানে ঘরে ঘরে চাকরি দেওয়ার জন্য চেষ্টা করছে, সেখানে কর্মচারিদের কেন চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হচ্ছে। তারা তাদের চাকরি স্থায়ী করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবে।

সভায় কেন্দ্রীয় সভাপতি মোঃ আবুল হোসেনসহ সান্তাহার, জয়পুরহাট, দুপচাঁচিয়ার, শেরপুর, গাইবান্ধা,পাবনা ও নওগাঁর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: