বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পোস্ট অফিস কর্মচারি নিহত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৫৫) নামে পোস্ট অফিসের এক কর্মচারির মৃত্যু হয়েছে।বুধবার (২৪ জানুয়ারি)

2024-01-24T21:41:56+00:00
2024-01-24T21:41:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পোস্ট অফিস কর্মচারি নিহত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৯:৪১ পিএম 
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পোস্ট অফিস কর্মচারি নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৫৫) নামে পোস্ট অফিসের এক কর্মচারির মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু মিয়া বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে।

বাচ্চু মিয়া কুড়িগ্রাম জেলার রাজিবপুর পোস্ট অফিসের প্যাকার ম্যান পদে চাকরি করেন। তিনি প্রতিদিনকার মতো বুধবার অফিস ছুটির পর মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে তার চালিত মোটর সাইকেলের সাথে ঢাকা থেকে রৌমারীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে বাচ্চু মিয়া গুরুতর আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ যাওয়ার পথে শ্রীবর্দী থানার কুলকারচর নামক স্থানে তার মৃত্যু হয়।

বাচ্চু মিয়ার মৃত্যু খবর নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: