কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার

2024-01-25T12:28:14+00:00
2024-01-25T12:28:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১২:২৮ পিএম 
কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শুক্লামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের শুক্লামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কের প্রায় ৮০০ মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। ২০ হাজার মানুষ এ রাস্তাটি ব্যবহার করেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি।

এ সড়কে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থী সহ জনসাধারণের ভোগান্তি দূর হবে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কাজী সাহাব উদ্দিন মেম্বার, মো. নাছের, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী পেয়ারু, মো. আফাজ উদ্দিন খোকন বিএসসি, চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন বিল্পব প্রমুখ। 


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: