শাহ আমানতে স্বর্ণের বার জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ পিস স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। যার বাজার মূল্য প্রায়

2024-01-26T15:37:37+00:00
2024-01-26T15:37:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শাহ আমানতে স্বর্ণের বার জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ৩:৩৭ পিএম 
শাহ আমানতে স্বর্ণের বার জব্দ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ পিস স্বর্ণের বার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পাওয়া সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো পাওয়া গেছে ।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেটও দেখা যায়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সেই প্যাকেট খুলে ১৪ পিস স্বর্ণের বার পায়। যার ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের এ৯-৫২৬ যোগে শারজাহ হতে অত্র বিমানবন্দরে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: