নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশিয় পাইপগানসহ আরাফাত হোসেন অন্তর (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আরাফাত হোসেন অন্তর উপজেলার

2024-01-27T19:55:50+00:00
2024-01-27T19:55:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৭:৫৫ পিএম 
নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশিয় পাইপগানসহ আরাফাত হোসেন অন্তর (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আরাফাত হোসেন অন্তর উপজেলার আলাইপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের মন্দির বাড়ির মো. শহীদ উল্যার ছেলে।  

শনিবার (২৭ জানুয়ারি) বিকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি অন্তর একজন 'সন্ত্রাসী প্রকৃতি'র যুবক। সে বিভিন্ন সময় এলাকায় অস্ত্র প্রদর্শন করে ও বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি প্রদান করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। তাকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে আটক করা হয়। 

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের মাহফুজ মঞ্জিল সংলগ্ন কলাবাগানের ভিতর থেকে আসামির হেফাজতে থাকা ১টি দেশিয় পাইপগান উদ্ধার করা হয়। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারক।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: