রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজশাহী সরকারি

2024-01-28T20:34:22+00:00
2024-01-28T20:34:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ পিএম 
রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র
রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে আ‌য়োজিত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর তৌহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখসহ কলেজের অন্যন্যা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. শামসুজ্জোহা।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬ তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজশাহী সরকারি মহিলা কলেজ  একাডেমিক ভবন নির্মাণ  ভিত্তি প্রস্তর স্থাপন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: