মর্টারশেল-গুলির মুহুর্মুহু শব্দ

শেখ রাসেল, টেকনাফ

সারাদেশ

মিয়ানমারে চলমান রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের মধ্যে দিনে দিনে আতঙ্ক-উৎকণ্ঠা বাড়ছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে দুদিন

2024-01-29T00:50:13+00:00
2024-01-29T14:26:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মর্টারশেল-গুলির মুহুর্মুহু শব্দ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের
শেখ রাসেল, টেকনাফ
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১২:৫০ এএম  আপডেট: ২৯.০১.২০২৪ ২:২৬ পিএম
মর্টারশেল-গুলির মুহুর্মুহু শব্দ
মিয়ানমারে চলমান রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের মধ্যে দিনে দিনে আতঙ্ক-উৎকণ্ঠা বাড়ছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে দুদিন ধরে চলছে এই সংঘাত। গোলাগুলি এবং সীমান্তের কাছে হেলিকপ্টার মহড়ায় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বিজিবি সদস্যদের। গতকাল রোববার মিয়ানমারের ঘটনায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

গত শনিবার ও গতকাল রোববার টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তের ওপারে টানা গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে। উলুবনিয়া গ্রামের নুরুল ইসলামের বসতঘরে এসে পড়েছে গুলি। একই গ্রামের সীমান্তের কাছে সøুইচ গেটের কাছে জমিতে মর্টারশেল এসে পড়ে। দিনে ও রাতে থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ এপারে ভেসে আসছে। গতকাল দুপুরের দিকে হোয়াইক্যং উলুবনিয়া ও উত্তরপাড়া সীমান্তের ওপারে কয়েকটি হেলিকপ্টার মহড়া দিতে দেখা গেছে।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, পালংখালীর আনজুমান পাড়া সীমান্তের কাছে মিয়ানমারের ওপারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান গোলাগুলির ঘটনায় এপারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দুপুরের দিকে দুটি হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। স্থানীয়রা আতঙ্কে চিংড়ি ঘের ও চাষের জমিতে যেতে পারছেন না। তিনি আরও বলেন, এ ঘটনায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে বিদ্রোহীরাও ডুকতে পারে। তবে এ ব্যাপারে বিজিবিসহ স্থানীয় মানুষ সতর্ক রয়েছেন।

হোয়াইক্যং উলুবনিয়া জামান সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী সিকদার বলেন, উলুবনিয়ায় দিনের বেলায় পড়েছে গুলি আর রাতে সীমান্তের কাছে চাষের জমিতে পড়েছে মর্টারশেল। এ ঘটনায় আমরা আতঙ্কিত। একই সঙ্গে শিক্ষার্থীরাও ভয়ে স্কুল আসছে না।

কক্সবাজার বিজিবির ব্যাটালিয়ন (৩৪ বিজিবির) অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার আর্মি/বিজিপি এবং আরাকান আর্মির মধ্যকার চলমান সংঘর্ষের জেরে ২৭ জানুয়ারি মিয়ানমার থেকে ছোড়া ১৩টি মর্টারশেল এবং ১ রাউন্ড বুলেট কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিজিপিকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, সম্প্রতি সমগ্র মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। প্রতিনিয়ত সেখানকার অস্থিতিশীল অবস্থা ও সংঘাতময় পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। এহেন পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরএস/ 






Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: