চন্দনাইশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে অনন্যা বড়ুয়া (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে

2024-01-29T04:40:43+00:00
2024-01-29T04:40:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
চন্দনাইশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:৪০ এএম 
চন্দনাইশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশে  অনন্যা বড়ুয়া (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে  উপজেলার বরকল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই রহস্যজনক মৃত্যুর  ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানায়, সকাল থেকে অনন্য ঘরের দরজা বন্ধ ছিল। এক পর্যায়ে তাকে খোঁজে না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে  ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, নিহত অনন্যা বড়ুয়া উপজেলার বরকল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল বড়ুয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর নিহতের পিতা বিপ্লব বড়ুয়া বাদী হয়ে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছে বলে জানায় পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, বরকল এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। 

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: