বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) এর উদ্যোগ ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পাবনায় শুরু হওয়া ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলার সমাপনী হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সমাপনী মেলার জেলা বিসিক উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুল রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহম্মেদ।
এবারের মেলায় ৫০জন উদ্যোক্তা আলাদা আলাদা ৫০টি স্টোলে তাদের পণ্যের পর্ষদ সাজিয়ে বসেছিলেন। উদ্যোক্তারা নিজেদের তৈরি ও সংগৃহিত হস্তশিল্প, কারুশিল্প, হাতে তৈরি পোষাক, পিঠা, কেক, বাঁশের তৈরি সামগ্রী, ফুলের গাছ, শীতের পোষাক, পাটের তৈরি সামগ্রী নিয়ে মেলোতে অংশ গ্রহণ করেন। আয়োজকরা জানান সম্পূর্ণ মেলায় ১কোটি ২১ লাখ টাকার পণ্য বেচা বিক্রি হয়েছে। বিগত বছরে চাইছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে বলে জানা গেছে।
নিজস্ব পণ্য ও অগ্রা অধিকার নিয়ে মেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করেন ফেমাস হ্যান্ডিক্রাফট উদ্যোক্তা আফরোজা আক্তার, দ্বিতীয় হয়েছেন মহন গার্মেন্টস উদ্যোক্তা মোঃ মহন, তৃতীয় হন পিওর ফুট পয়েন্ট উদ্যোক্তা মনিরুল ইসলাম অতিথিবৃন্দরা তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন এবং সকল উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।
সময়ের আলো/এএ/