১৫০ কিলোমিটার পায়ে হেঁটে হাকিমপুরে রোভার স্কাউটসের ২ সদস্য

হিলি প্রতিনিধি

সারাদেশ

“বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকি শ্লোগানকে সামনে নিয়ে” বাংলাদেশ স্কাউটস, রাজশাহীর শিরইল রেলওয়ে

2024-01-29T23:08:38+00:00
2024-01-29T23:08:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
১৫০ কিলোমিটার পায়ে হেঁটে হাকিমপুরে রোভার স্কাউটসের ২ সদস্য
হিলি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১১:০৮ পিএম 
“বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকি শ্লোগানকে সামনে নিয়ে” বাংলাদেশ স্কাউটস, রাজশাহীর শিরইল রেলওয়ে কলোনির মুক্ত রোভার স্কাউট দলে ২ জন রোভার স্কাউটসের সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে চতুর্থ দিনে হাকিমপুর সরকারি কলেজে এসে পৌঁছায়।

জানা যায়, দলনেতা মো. আশরাফুল হোসেনের নেতৃত্বে অপর এক সদস্য মো. আবুল বাশার ও স্বেচ্ছাসেবক সদস্য মো. শামসাদ হোসাইন গত ২৫ জানুয়ারি রাজশাহী রেলওয়ে স্টেশন হতে পায়ে হেঁটে রওনা হন। এরপর ভবানীগঞ্জ নওগার রানীনগর রেলস্টেশন এসে যাত্রা বিরতি করেন। ভবানীগঞ্জ সরকারি কলেজে রাত্রি যাপন করেন। দ্বিতীয় দিন পায়ে হেঁটে ভবানীগঞ্জ সরকারি কলেজ থেকে পায়ে হেঁটে রেলপথে সান্তাহার রেল জংশনে এসে যাত্রা বিরতি করে। সান্তাহার সরকারি কলেজে রাত্রি যাপন করে। তৃতীয় দিন সান্তাহার রেল জংশন হতে পায়ে হেঁটে রওনা দিয়ে জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছে এবং জয়পুরহাট সরকারি কলেজে রাত্রি যাপন করে। চতুর্থ দিন জয়পুরহাট থেকে রওনা হয়ে রেলপথে পায়ে হেঁটে হিলির জিরো পয়েন্ট এলাকার ৩৩৭ নং পিলার এলাকায় এসে যাত্রা বিরতি করে। পরে পায়ে হেঁটে হাকিমপুর সরকারি কলেজে বিকাল ৫:২৫ মিনিটে পৌঁছেন তারা।

এরপর আজ (সোমবার) সকালে ৩৩৭ নং পিলার হতে যাত্রা শুরু করে বিরামপুর রেলস্টেশনে পায়ে হেঁটে পৌঁছায়। পরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে তাদের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ সমাপ্তি ঘটে। ।

এসময় হাকিমপুর সরকারী কলেজে বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলার কাব লিডার মো. মহিদুল ইসলাম, মো. তারেক মাহমুদ, উপজেলা স্কাউট লিডার মো. আনোয়ারুল হক টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাংলাদেশ স্কাউটস  রোভার স্কাউট দল  হিলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: