১০ তলা থেকে পড়ে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মুনাম সামা তাহমিন (১৫) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক

2024-01-29T23:25:00+00:00
2024-01-29T23:25:00+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
১০ তলা থেকে পড়ে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১১:২৫ পিএম 
১০ তলা থেকে পড়ে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মুনাম সামা তাহমিন (১৫) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চন্দনপুরা পশ্চিম গলি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর নেপচুন টাওয়ার নামে ১০ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে যায় ওই ছাত্রী। খবর পেয়ে চকবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত মুনাম সামা তাহমিন চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হায়দার আলী।

চকবাজার থানার এসআই মো. শফিউল্লাহ বলেন, চন্দনপুরা এলাকায় ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুপুর পর্যন্ত পরিবারের কাছ থেকে কোন ধরনের অভিযোগ পায়নি। কি কারণে ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাদ থেকে স্কুল ছাত্রীর মৃত্যু  রহস্যজনক মৃত্যু  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: