স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রানা হোসেনেকে আটক

2024-01-29T23:56:17+00:00
2024-01-29T23:56:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১১:৫৬ পিএম 
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রানা হোসেনেকে আটক করেছে পুলিশ। নিলা খাতুন কোরাপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কোরাপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানা হোসেন (২৫) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এদিন বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রী নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা নিলাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পরই পুলিশ ঘাতক স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী রানাকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত  পারিবারিক কলহ  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: