কলেজ ছাত্রী স্নেহা হত্যা ৮ মাসেও রহস্য অজানা প্রকাশ্যে ঘুরছে জড়িতরা

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর মোহাম্মদপুরস্থ প্রিপারেটরী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার স্নেহা হত্যার ঘটনায় দীর্ঘ ৮ মাসেও রহস্য অজানা রয়েছে।

2024-01-30T19:15:43+00:00
2024-01-30T19:15:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
•হত্যার দশ দিন আগেই জানতো এক বন্ধু •গ্রেফতারসহ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবারের
কলেজ ছাত্রী স্নেহা হত্যা ৮ মাসেও রহস্য অজানা প্রকাশ্যে ঘুরছে জড়িতরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৭:১৫ পিএম 
কলেজ ছাত্রী স্নেহা হত্যা ৮ মাসেও রহস্য অজানা প্রকাশ্যে ঘুরছে জড়িতরা
রাজধানীর মোহাম্মদপুরস্থ প্রিপারেটরী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার স্নেহা হত্যার ঘটনায় দীর্ঘ ৮ মাসেও রহস্য অজানা রয়েছে। এঘটনায় প্রকৃত খুনিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে না বলে দাবি ভুক্তভোগী পরিবারের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে নিহত স্নেহার পরিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

নিহত স্নেহার মা নাজনীন নাহার বলেন, সামিয়া আক্তার স্নেহা হত্যার দশ দিন আগেও জানতো তার এক বন্ধু। ঘটনার সময় রায়হান নামে এক যুবকের সহযোগেতায় বন্ধু শায়লা সিকদার আকুতি মিনুতি করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। শায়লার অপর বন্ধু তাহসিনদের বাসার ছাদে নিয়ে যায়। এসময় কলেজ ছাত্রী স্নেহাসহ পাঁচজন সেখানে উপস্থিতি ছিল। তারা একে অপরে পরিকল্পিতভাবে স্নেহাকে গত বছরের ৫ জুন খুন করা হয়েছে। তিনি বলেন, স্নেহা খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেফতারপূর্বক ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ দাবি জানাই। 

এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় রায়হানসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। শুধু মামলার এজাহার নামীয় আসামি রায়হানকে গ্রেফতার করে পুলিশ। তবে রায়হানের সহযোগিদের এখনো গ্রেফতার করা হয়নি। অথচ আলোচিত হত্যাকান্ডের পূর্বে স্নেহার মোবাইল ফোনে এবং ম্যাসেঞ্জারে সন্দেহভাজন গুরুত্বপূর্ন তথ্য রয়েছে। যা সুষ্ঠু পুরো হত্যাকান্ডের রহস্য রেব হবে বলে নিহতের পরিবার জানিয়েছেন। আলোচিত কলেজ ছাত্রী খুনের এই মামলাটি ধানমন্ডি থানা হতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগ্রেশন (পিবিআই) তদন্ত করছেন। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগ্রেশন (পিবিআই) এর কর্মকর্তা নাজির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজ ছাত্রী নিহতের ঘটনায় এখনো ময়না তদন্ত রিপোর্ট হাতে আসেনি। রিপোর্ট পাওয়ার পরই আমরা জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। 

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: