মতিঝিল মেট্রোরেলের নিচ থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।গ্রেফতার আসামিরা হলেন-

2024-12-31T19:27:15+00:00
2024-12-31T19:27:15+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
মতিঝিল মেট্রোরেলের নিচ থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম 
মতিঝিল মেট্রোরেলের নিচ থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। 

গ্রেফতার আসামিরা হলেন- মো. আসাদুল ওরফে বিটকেল (৩৪), মো. হিমেল প্রধান (২৭) ও ৩। সোহেল (৩০)। 

পুলিশ জানায়, তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলা রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিমনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার তিন জন পেশাদার ছিনতাইকারী। 
গ্রেফতার মো. আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও মো. হিমেল প্রধান এর বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: