বরিশাল মহানগর আ.লীগ নেতা রিন্টু ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম (৫১) নামে এক নারী হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা

2024-12-30T19:42:01+00:00
2024-12-30T19:42:01+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
বরিশাল মহানগর আ.লীগ নেতা রিন্টু ঢাকায় গ্রেফতার
আন্দোলনের ঘটনায় হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৪২ পিএম 
বরিশাল মহানগর আ.লীগ নেতা রিন্টু ঢাকায় গ্রেফতার
রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম (৫১) নামে এক নারী হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, গত ১৯ জুলাই বিকেলে বনশ্রী জি ব্লকের ৫ নম্বর রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

তিনি আরও জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নম্বর রোডের ৫৬ নম্বর বাড়ির সিঁড়িতে গুলিবিদ্ধ হন মায়া ইসলাম। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মায়া ইসলাম মারা যান।

এ ঘটনায় নিহত মায়ার ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ডিসি তালেবুর রহমান বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সময়ের আলো/আরআই
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: