নসরুল হামিদ ও লিটনসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক এমপি নসরুল হামিদ বিপু, সাবেক রাজশাহী সিটি মেয়র

2024-12-31T17:21:14+00:00
2024-12-31T17:21:14+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
নসরুল হামিদ ও লিটনসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক
৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে রয়েছেন ৮ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:২১ পিএম 
নসরুল হামিদ ও লিটনসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক এমপি নসরুল হামিদ বিপু, সাবেক রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ৬ আসনের সাবেক ৮ এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়ে জানান। 

আক্তার হোসেন বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং ৬টি সংসদীয় আসনের ৮ জন এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ ৮ এমপির বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন-রাজশাহী -১ এর সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা ও আয়েন উদ্দিন। এছাড়া রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, দারা মনসুর, রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও রাজশাহী-৪ ও ৮ এর সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

দুদকের মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।

Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: