রাজধানীতে ঈশ্বরদীর সাবেক মেয়র আটক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে

2024-12-30T19:11:12+00:00
2024-12-30T19:11:12+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
রাজধানীতে ঈশ্বরদীর সাবেক মেয়র আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:১১ পিএম 
রাজধানীতে ঈশ্বরদীর সাবেক মেয়র আটক
পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মেয়র আবুল কালাম রাজধানীর ৯১ নম্বর পূর্ব রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। ৫ আগস্ট পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে ফার্মগেট এলাকায় আবুল কালামকে আটক করে লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তাকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের চেষ্টা করে। পরে বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা ঈশ্বরদীর আওয়ামী লীগের সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ফার্মগেট এলাকায় স্থানীয়রা আটক করে রাখে। পরে আমরা খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে পাবনা ঈশ্বরদী সদর থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালামকে নিয়ে যাবে।

সময়ের আলো/আরআই
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: