রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ মধ্যপাড়ার একটি পারিবারিক কবরস্থান থেকে শটগানটি উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দক্ষিণখান থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ফায়দাবাদ মধ্যপাড়ার মরহুম হাজী হাসেন আলীর পারিবারিক কবরস্থানের দক্ষিণপাশের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে একটি শটগান উদ্ধার করে থানার টহল টিম। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে ইংরেজিতে YL12-1J6 04 04470, MADE IN CHINA 04 10 20 লেখা আছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আরআই