কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি)

2024-01-31T19:40:44+00:00
2024-01-31T19:40:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৭:৪০ পিএম 
কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় কথিত ২ সাংবাদিক গ্রেফতার
কুড়িগ্রামে চাঁদাবাজি ও ছিনতাই মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কৃঞ্চপুর কামারপাড়া ও মোগলবাসা ইউনিয়নের কৃঞ্চপুর ফারাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম এক সময় কুড়িগ্রাম পৌর বাজারে মসলার ব্যবসা করতেন আর আলমগীর হোসেন জেলা শহরের জর্জ কোর্ট মোড়ে ফটোকপির ব্যবসা করতেন।

পুলিশ অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের রতনপল্লী এলাকায় ধরলা নদীর তীর রক্ষা বাধের নির্মাণ কাজ চলাকালীন সময় কথিত ওই দুই সাংবাদিক উপস্থিত হয়। সেখানে এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবী করে এবং চলমান কাজ বন্ধ করে দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃত দুই সাংবাদিক সাব ঠিকাদার জাহিদুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে তার কাছে থাকা লেবার হাজিরার ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল (মঙ্গলবার, ৩০ জানুয়ারি) আলমগীর হোসেন ও শহিদুল ইসলামকে আসামি করে সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করে। পুলিশ আজ (বুধবার) রাতে অভিযান চালিয়ে দুই সাংবাদিককে গ্রেফতার করে সকালে তাদের জেল হাজতে প্রেরণ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার ২নং আসামি শহিদুল ইসলাম কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারে খোলা দোকানে মসলা বিক্রি করতেন। শহিদুল ইসলামের লেখাপড়া না থাকলেও পরে হঠাৎ করেই তিনি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিতে শুরু করেন এবং বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ঝামেলা যুক্ত জায়গায় গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় করে আসছিল।

এ মামলার ১ নং আসামি আলমগীর হোসেন আগে জর্জ কোর্টের বাইরে রাস্তার পাশে কম্পিউটারে প্রিন্ট ও ফটোকপির ব্যবসা করতো। পরে সেও সাংবাদিক পরিচয়ে শহিদুল ইসলামের সাথে একই কায়দায় বিভিন্ন এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে আদায় করে আসছিল।

এ ব্যাপারে মামলার বাদী জাহিদুল ইসলাম জানান, গত ২২ জানুয়ারি দুপুর দেড়টার দিকে আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম মোগলবাসা ইউনিয়নের রতন পল্লী এলাকায় আসে এবং সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অজুহাতে ধরলা নদীর তীর রক্ষা বাঁধের চলমান কাজ বন্ধ করে দেয়। সে সময় কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে তারা দুজনে আমার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা দেয়ার পর কাজ করতে বলে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম অতর্কিত আমার উপর হামলা করে আমার কাছে থাকা শ্রমিকদের মজুরির ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় কাজে নিয়োজিত থাকা শ্রমিক ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা আমাকে জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুর রহমান জানান, মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।   

সময়ের আলো/আরআই



  বিষয়:   চাঁদাবাজি  ছিনতাই মামলা  সাংবাদিক গ্রেফতার  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: