লাগেজ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ও পা বিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের

2024-01-31T20:49:58+00:00
2024-01-31T20:49:58+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
লাগেজ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:৪৯ পিএম 
 ব্রাহ্মণবাড়িয়ায় লাল রংয়ের এই লাগেজ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ । ছবি: সময়ের আলো

ব্রাহ্মণবাড়িয়ায় লাল রংয়ের এই লাগেজ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ । ছবি: সময়ের আলো

ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ও পা বিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নোয়াহাঁটি এলাকায় একটি লাগেজ থেকে ওই নারীর খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি পুকুরের পাড় থেকে অজ্ঞাত ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন দুপুরে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   লাগেজে নারীর খণ্ডিত মরদেহ  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: