যুবলীগ নেতা কামরুল হত্যা: ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মেঘনায় চালিভাঙ্গা ইউনিয়নের ৩ ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম হত্যার ঘটনায় চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারকে প্রধান

2024-01-31T21:33:27+00:00
2024-01-31T21:33:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
যুবলীগ নেতা কামরুল হত্যা: ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৯:৩৩ পিএম 
যুবলীগ নেতা কামরুল হত্যা: ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা
কুমিল্লার মেঘনায় চালিভাঙ্গা ইউনিয়নের ৩ ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম হত্যার ঘটনায় চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারকে প্রধান আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত যুবলীগ নেতা কামরুল ইসলামের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারে ২৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ এজাহার ভুক্ত আসামি কাউকে গ্রেফতার করতে পারেনি।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবলীগ নেতা কামরুল ইসলাম হত্যার ঘটনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নিহতের বাবা আবদুর রব বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারে র‌্যাব ও সিআইডির পাশাপাশি পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে।

উল্লেখ্য, গত সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের বাগ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা মারা যান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যুবলীগ নেতা হত্যা  থানায় মামলা  ইউপি চেয়ারম্যান  দাউদকান্দি  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: